মালদা

প্রশাসনিক নিরাপত্তার মাঝে চাঁচল ২ নম্বর ব্লকে পুনঃনির্বাচন

নির্বাচন কমিশনারের নির্দেশ অনুসারে ভোট ছিল সোমবার। কিন্তু রাজনৈতিক সন্ত্রাসের জেরে ওই দিন ভোট গ্রহণ প্রক্রিয়া হয়নি। তাই নির্বাচন কমিশনের নির্দেশে বুধবার আবার পুনঃনির্বাচন চলে রাজ্যের বেশ কয়েকটি বুথে। একই দৃশ্য দেখা দিল চাঁচল ২ নম্বর ব্লকের পারা নগরের বুথে। এদিন ভোটাররা পুনরায় ভোটে সামিল হন। প্রশাসনের পক্ষ থেকে ছিল কড়া নিরাপত্তা।